Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডেল হচ্ছেন ছাত্র আন্দোলনে আলোচনায় আসা সিঁথি

 

বিনোদন প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টের ঘটনা। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দেশ উত্তাল। ঐ সময় দেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী। ঐ সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন শিক্ষার্থী ফারজানা সিঁথি। 

শুধু তাই নয় সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে বিভিন্ন ভূমিকায়। ওই তর্ক থেকে বিভিন্ন বিষয়ে ভাইরাল হয়েছিলেন সিঁথি। দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী ।

গানের কথাগুলো এমন- ‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।

গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

আসিফ আকবর গণমাধ্যমকে বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।

ফেমাস হিন্দী গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট। গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’

তিনি বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ঘোষ ইমন।

Post a Comment

0 Comments